০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৮০ সেকেন্ডের আগুন!

‘রকস্টার’-এর টিজারে শাকিব খানের বাজিমাত

ঢাকাই সুপারস্টার শাকিব খান আবারও প্রমাণ করলেন—হাইপ তৈরি করতে তিনি একাই যথেষ্ট। আসন্ন ঈদকে সামনে রেখে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’-এর ৮০ সেকেন্ডের টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়া সরগরম।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৭টায় নিজের অফিসিয়াল প্ল্যাটফর্মে টিজারটি প্রকাশ করেন তিনি। প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যেই প্রায় সোয়া চার লাখ দর্শক এটি দেখেন। একই সময়ে ফেসবুকে প্রায় ৫০ হাজার রিয়েকশন এবং ৪ হাজারের মতো শেয়ার হয়, যা সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ স্পষ্ট করে।

টিজারের শুরুতেই একটি সংলাপ কৌতূহল বাড়ায়—“মিউজিক মানে শুধু একুয়েস্টিক নয়, সামটাইমস ইটস মোর দ্যান লাইফ।” এই সংলাপেই সিনেমার আবহ ও দর্শনের ইঙ্গিত পাওয়া যায়।

পুরো টিজারজুড়ে উঠে এসেছে এক রকস্টারের উত্থান, উন্মাদনা ও অস্থির জীবন। বিশাল কনসার্ট, ভক্তদের উচ্ছ্বাস, আন্তর্জাতিক জনপ্রিয়তা—সব মিলিয়ে গ্ল্যামারাস জীবনের পাশাপাশি দেখা যায় অন্ধকার দিকও। ড্রাগস, পুলিশি চাপ, সংবাদ সম্মেলন এবং ব্যক্তিগত একাকীত্ব—সবই জায়গা পেয়েছে এতে।

টিজারের শেষ দৃশ্যটি বিশেষভাবে নজর কাড়ে। রকস্টারের কণ্ঠে শোনা যায়—“আমাকে নিয়ে যাও তোমার সাথে”, যা পুরো টিজারে রহস্যময় আবহ তৈরি করে।

টিজার শেয়ার করে শাকিব খান লিখেছেন, “একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল! এবার সে আসছে পর্দা কাঁপাতে…”—যা ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছে সান মোশন পিকচার্স লিমিটেড। এর এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তানজিয়া জামান মিথিলা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
২৮১ Time View