০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদে এমবাপ্পেকে ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে সমর্থকদের মধ্যে।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় এবং লা লিগায় বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়ার হতাশার মধ্যেই এবার কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে সরব হয়েছেন রিয়াল সমর্থকদের বড় একটি অংশ।

বিতর্কের সূত্রপাত একটি ছবি ঘিরে। চোটের কারণে মাঠের বাইরে থাকা এমবাপ্পেকে সম্প্রতি ছুটি কাটাতে দেখা যায়। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন অনেক সমর্থক।

এরপর অনলাইনে শুরু হয় ‘এমবাপ্পে আউট’ নামে একটি পিটিশন। যদিও এটি ক্লাবের আনুষ্ঠানিক কোনো উদ্যোগ নয়, তবুও অল্প সময়ের মধ্যেই এতে ২০ লাখের বেশি সমর্থক সই করেছেন।

ফুটবল বিশ্লেষকদের মতে, এ ধরনের পিটিশন সরাসরি ক্লাবের সিদ্ধান্ত বদলায় না। তবে সমর্থকদের বর্তমান মনোভাব কতটা নেতিবাচক, সেটি স্পষ্টভাবে প্রকাশ করে।

বর্তমানে এমবাপ্পের প্রতিটি পদক্ষেপই কড়া নজরদারিতে রয়েছে। মাঠের পারফরম্যান্স থেকে ব্যক্তিগত জীবন—সবকিছু নিয়েই আলোচনা-সমালোচনা চলছে।

এদিকে রিয়াল মাদ্রিদের মৌসুম প্রায় শেষের পথে। এমন পরিস্থিতিতে এমবাপ্পের ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সমর্থকদের একাংশের মতে, আগামী কয়েক দিনই নির্ধারণ করে দিতে পারে তার ভবিষ্যতের দিক।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
২২ Time View