০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যকে গুলি করে হত্যা।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিকের সহযোগী সদস্য মো. ইমন হোসেন (২৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে বাড়ির সামনে হাঁটাহাঁটির সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা দাবি করেন, ইমন তাদের দলের সহযোগী সদস্য ছিলেন।

তার ভাষ্য, বুধবার রাতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়িতে যান ইমন। সকালে বাড়ি থেকে বের হওয়ার পর ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপকে দায়ী করেছেন তিনি।

পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
২০ Time View