০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে উঠল পিএসজি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)।

বুধবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগ ১-১ গোলে ড্র হলেও দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফরাসি ক্লাবটি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। মাত্র আড়াই মিনিটে খিচা খাভারেস্খেলিয়ার দারুণ পাস থেকে গোল করেন উসমান দেম্বেলে।

এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। মাইকেল ওলিসে ও জামাল মুসিয়ালার আক্রমণে চাপ বাড়ালেও পিএসজির রক্ষণভাগ দৃঢ় অবস্থান ধরে রাখে। বিশেষ করে নুনো মেন্দেস কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে রক্ষা করেন।

ম্যাচজুড়ে রেফারিং নিয়েও অসন্তোষ দেখা যায় বায়ার্ন শিবিরে। সম্ভাব্য ফাউল ও হ্যান্ডবলের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন খেলোয়াড়রা।

যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল করে ম্যাচে সমতা ফেরান হ্যারি কেইন। তবে সেটি বায়ার্নকে ফাইনালে তুলতে যথেষ্ট ছিল না।

এবারের ফাইনালে পিএসজির প্রতিপক্ষ আর্সেনাল। আগামী ৩০ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
২০ Time View