০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও লম্বা ছুটি।

ঈদুল আজহা, গ্রীষ্মকালীন অবকাশ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের স্কুল-কলেজ ও মাদ্রাসা।

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, স্কুল ও কলেজে টানা ১৬ দিনের এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি থাকবে।

ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪ মে থেকে গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহার ছুটি শুরু হবে। ছুটি শেষ হবে ৪ জুন। মাঝের সময়ের সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ১৬ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

কলেজে গ্রীষ্মকালীন অবকাশ না থাকলেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজেও টানা ১৬ দিনের ছুটি থাকবে।

অন্যদিকে মাদ্রাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটিসহ মোট ২১ দিনের বন্ধ থাকবে মাদ্রাসা।

এদিকে ঈদ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যও টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে।

ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার সম্ভাব্য দিন ধরা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করবে ঈদের চূড়ান্ত তারিখ।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০১:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
২২ Time View