০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে নৌ দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের।

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে মো. মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন টহলে বের হয়। এ সময় তাদের নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উল্টে যায়।

টহল দলের অন্য সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন পুলিশ সদস্য মহসিন সরদার।

পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মহসিন সরদারের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামে। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে। পরিবারে তার বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নারায়ণগঞ্জ নৌ থানার ওসি রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সহকর্মীরা সবাই শোকাহত। মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০১:১৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
৩২ Time View