০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় গণপিটুনিতে নিহত হয়েছেন এক চোর।

গণপিটুনি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি বাড়িতে সিঁধ কেটে চুরি করতে গিয়ে গণপিটুনিতে সেলিম মিয়া (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন।

পুলিশ জানায়, নিহত সেলিম মিয়া কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, রাত ৩টার দিকে সিঁধ কেটে গোপাল চন্দ্রের বাড়িতে প্রবেশ করেন সেলিম। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে এসে বাড়িটি ঘিরে ফেলেন।

পরে সেলিমকে আটক করে উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
১৭ Time View