০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ অফিসের পাশ থেকে ট্রান্সফরমার চুরি।

রাজবাড়ীর গোয়ালন্দে ওজোপাডিকোর একটি বড় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুৎ অফিসের মাত্র ২০০ গজ দূরে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ভোরে বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার রাত ২টা থেকে ৩টার মধ্যে গোয়ালন্দ উপজেলার তেনাপঁচা মোড় ডাইভিশনের সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারটি চুরি হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

১০০ কিলোভোল্ট ক্ষমতার ট্রান্সফরমারটিতে প্রায় ২০০ কেজি তামার তার ছিল। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

স্থানীয়রা জানান, সকালে দোকান খুলতে এসে তারা বিদ্যুৎ না থাকার বিষয়টি টের পান। পরে খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি উধাও দেখতে পান। পাশের একটি ডোবায় ট্রান্সফরমারের খালি কভার পড়ে ছিল।

ধারণা করা হচ্ছে, চোরচক্র ট্রান্সফরমারটি নিচে ফেলে ভেতরের মূল্যবান কয়েল ও তামার তার খুলে নিয়ে গেছে।

গোয়ালন্দ ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে ট্রান্সফরমারটি খুলে ভেতরের অংশ নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পাশের ট্রান্সফরমার থেকে সাময়িকভাবে এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে এবং নতুন ট্রান্সফরমারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:৫৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
২৭ Time View