০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (৯ মে) সকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহতদের একজন মো. মুরসালিন (২০)। তিনি কসবা উপজেলার ধজনগর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী। অপর নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

বিজিবি জানায়, শুক্রবার রাত ১১টার দিকে প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ফেরার সময় বিএসএফের টহল দলের সঙ্গে তাদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে বিএসএফ সদস্যরা ছররা বন্দুক থেকে গুলি ছোড়ে। এতে দুইজন গুরুতর আহত হন। পরে ভারতের হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়।

বিজিবি আরও জানায়, নিহতরা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় বিএসএফকে প্রটেস্ট নোট পাঠানো এবং পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম বলেন, বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:৫৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
১৮ Time View