০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৫ জনকে হত্যা।

গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর বাড়িতে ভাড়া থাকা পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে পরিবারের কর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন।

শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), মেয়ে মীম (১৫), মারিয়া (৮), ফারিহা (২) এবং শারমিনের ছোট ভাই রসুল মিয়া (২২)।

স্থানীয়রা জানান, ঘরের ভেতর শিশুদের মরদেহ পাশাপাশি পড়ে ছিল। শারমিনের মরদেহ জানালার পাশে এবং রসুলের মরদেহ বিছানার ওপর পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতেও পরিবারটিকে স্বাভাবিক দেখা গেলেও শনিবার সকালে পাঁচজনের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

প্রতিবেশীরা জানিয়েছেন, ফোরকান ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাপাসিয়া থানার ওসি শাহিনুর আলম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ফোরকান মিয়াই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে এবং পলাতক ফোরকানকে গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:৩৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
২৫ Time View