০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন মুশফিক।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে।

ম্যাচের আগের দিন ৪৮ রানে অপরাজিত থাকা মুশফিক আজ দিনের চতুর্থ ওভারেই ফিফটি পূর্ণ করেন। আর তাতেই ভেঙে দেন সাবেক সতীর্থ ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের রেকর্ড।

এতদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪১টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের রেকর্ড ছিল তামিমের। গত বছর আয়ারল্যান্ড সিরিজে সেই রেকর্ডে ভাগ বসান মুশফিক। এবার তিনি এককভাবে শীর্ষে উঠে গেলেন।

অভিজ্ঞ এই ব্যাটারের ধারাবাহিক পারফরম্যান্সে বাংলাদেশের ক্রিকেটে আরও একটি মাইলফলক যুক্ত হলো।

তবে বিশ্বরেকর্ড এখনো অনেক দূরে। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ১১৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

এই তালিকায় ১০৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে শচীনের কাছাকাছি রয়েছেন ইংল্যান্ডের জো রুট।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:৫০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
২৩ Time View