০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
শনিবার (১০ মে) ভোরে সদর উপজেলার ভূঁইগড় গিরিধারা এলাকায় একটি ভবনের নিচতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. কালাম, তার স্ত্রী সালমা এবং তাদের তিন সন্তান মুন্না, মুন্নি ও কথা।
ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর সংলগ্ন গ্যাস লাইনের লিকেজ থেকে বদ্ধ কক্ষে গ্যাস জমে ছিল।
তিনি আরও জানান, সকালে লাইটার জ্বালানোর চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে।
বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে বলেও জানিয়েছেন তিনি।


























