০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুরে রাশিয়ার বিজয় দিবস উদযাপন।

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় রাশিয়ার বিজয় দিবস উদযাপন করেছেন প্রকল্পে কর্মরত রুশ নাগরিকরা।

শনিবার (৯ মে) দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয় এবং যুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শোভাযাত্রায় রূপপুর প্রকল্পে কর্মরত শত শত রাশিয়ান নাগরিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। তারা শহীদ যোদ্ধাদের ছবি সম্বলিত ফেস্টুন হাতে গ্রিন সিটি এলাকা প্রদক্ষিণ করেন।

অংশগ্রহণকারীরা জানান, শহীদদের স্মরণ, ইতিহাসের প্রতি সম্মান এবং শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় গ্রিন সিটি স্টেডিয়ামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পকে দেশের অন্যতম বৃহৎ প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। উৎপাদন শুরু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্প।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০১:২৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
২৩ Time View