০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ খাঁন।

বিএনপি নেতা রাশেদ খাঁন দাবি করেছেন, ছাত্রশিবির আবারও গুপ্তভাবে রাজনীতি করার কৌশল নিচ্ছে।

রোববার (১০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন লেখেন, গণঅভ্যুত্থানের পর ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং শিবির প্রকাশ্যে রাজনীতি করেও কোনো সমস্যার মুখে পড়েনি। তবে সাধারণ শিক্ষার্থী সেজে গুপ্তভাবে থাকার মধ্যে তারা বেশি সুবিধা দেখছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিও শিবির তুলেছিল, কারণ তারা মনে করেছিল আওয়ামী লীগের পতনের পর প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না।

ইডেন কলেজের সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া অনেকেই নেকাব বা মাস্ক পরে ছিলেন, যা তাকে বিস্মিত করেছে।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন ইডেন কলেজের সামনে ‘অপসংস্কৃতি’ বন্ধে আন্দোলনের আহ্বানও জানান।

সবশেষে তিনি বলেন, ছাত্ররাজনীতি নয়, অপসংস্কৃতি নিষিদ্ধ হওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০২:০৯:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
২৩ Time View