০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে বিদেশি রাইফেল ও ৭০ হাজার পিস ইয়াবা জব্দ।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি রাইফেল, তাজা গোলা ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১১ মে) রাতে টেকনাফ থানার লেদা খাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি বিদেশি রাইফেল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গোলা এবং ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানের সময় মাদককারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


























