০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষা সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

সোমবার (১১ মে) রাজধানীর একটি হোটেলে পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর ও এডুকেশন এক্সপো ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে।

তিনি জানান, পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে, যা দুই দেশের শিক্ষা সহযোগিতার গুরুত্বপূর্ণ উদাহরণ।

এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশ প্রায় একই ধরনের হওয়ায় ভবিষ্যতে জ্ঞান ও শিক্ষা বিনিময় আরও বাড়বে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৫৭টি ভালো করছে।

পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উৎসাহিত করে শিক্ষামন্ত্রী বলেন, সেখানে অনেক ভালো মানের বিশ্ববিদ্যালয় রয়েছে এবং বিনামূল্যে পড়াশোনার সুযোগও আছে।

তিনি আল্লামা ইকবাল স্কলারশিপ কার্যক্রম সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০১:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
২১ Time View