০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের সংঘর্ষে আহত ১৫।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০ দিন আগে ব্যাটারিচালিত অটোরিকশা সাইড দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। সেই বিরোধ মীমাংসার জন্য সোমবার বিচার সালিশের আয়োজন করা হয়।

বিচার চলাকালে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধারালো অস্ত্র ও গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

অভিযোগ রয়েছে, দুই পক্ষই একে অপরের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

সংঘর্ষে আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ তুলেছেন।

অন্যদিকে বিল্লাল হোসেন খা দাবি করেছেন, তাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৭:১০:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
২২ Time View