০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ ব্রাজিলের ‘ছোট মেসি’র।

চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন ব্রাজিলের তরুণ ফুটবলার এস্তেভাও উইলিয়ান, যিনি ‘মেসিনিও’ বা ‘ছোট মেসি’ নামে পরিচিত।

সম্প্রতি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ৫৫ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দলে জায়গা পাননি ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

গত ১৮ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ডান উরুর মাংসপেশিতে চোট পান এস্তেভাও। এরপর থেকেই তার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়।

চেলসি ও ব্রাজিল দলের চিকিৎসকরা জানিয়েছেন, বিশ্বকাপের আগে তার পুরোপুরি সুস্থ হওয়ার নিশ্চয়তা নেই।

গত মৌসুমে পালমেইরাস থেকে চেলসিতে যোগ দেওয়া এস্তেভাও সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ৮ গোল করেছেন।

এদিকে চোটের কারণে রিয়াল মাদ্রিদের এদের মিলিতাও ও রদ্রিগোও বিশ্বকাপ মিস করছেন।

অন্যদিকে নেইমার প্রাথমিক দলে জায়গা পেয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্রাজিলের হয়ে চতুর্থ বিশ্বকাপ খেলতে পারেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:১৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৭ Time View