০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেলে শাকিব! ‘রকস্টার’-এর নতুন গান ঘিরে তুমুল আলোচনা

‘রকস্টার’–এর টিজারে শাকিব খান। ভিডিও থেকে

অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজারের পর এবার এল ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমার প্রথম গান ‘পিরিতি’। পূর্বঘোষণা অনুযায়ী সন্ধ্যা সাতটার দিকে মুক্তি পায় গানটি। পুরো গানটি চিত্রায়িত হয়েছে কারাগারে। গানটি প্রকাশ করে ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে, ‘প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালবাসার গল্পেরা…।’

‘পিরিতি’ গানটিতে শাকিব খানকে দেখা গেছে বিধ্বস্ত অবস্থায়। তবে তিনি কেনই–বা জেলে গেলেন, সেটা অবশ্য প্রকাশ করা হয়নি।

‘পিরিতি’ গানটি লিখেছেন হাসান রোবায়েত, আর সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটি গাওয়ার সঙ্গে পর্দায়ও দেখা গেছে পান্থ কানাইকে।

‘রকস্টার’ সিনেমায় শাকিব খানকে কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নয়, একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে তিনি ওজন কমিয়েছেন এবং নিজের লুকেও এনেছেন বড় পরিবর্তন। ৫ মে সিনেমাটির প্রথম টিজার প্রকাশের পরই রকস্টার চরিত্রে শাকিব খানের ভিন্ন লুক দর্শক–ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে। দেশ–বিদেশে বিভিন্ন প্ল্যাটফর্মে টিজারটি ট্রেন্ডিংয়ে উঠে আসে।

সিনেমাটির বেশির ভাগ গানের কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। গানগুলোয় কণ্ঠও দিয়েছেন তিনি। এ ছাড়া আছে রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকনের লেখা গান। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া।

আজমান রুশোর গল্পে নির্মিত ছবিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান–পতন ও বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আজমান রুশো জানান, নির্মাণে আসার আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবন ও বাস্তব জীবনের রকস্টারদের নানা অভিজ্ঞতার মিশেলে তিনি এই গল্প তৈরি করেছেন।

‘রকস্টার’–এর এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি। সিনেমাটির অফিশিয়াল মিউজিক পার্টনার হয়েছে এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। ‘রকস্টার’ সিনেমার সব গান প্রকাশ হবে এসভিএফ মিউজিক, চরকি ও বিলিং মিউজিকের অফিশিয়াল চ্যানেলে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৯:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
৮৬ Time View