০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিন্ডিকেট ও চাঁদাবাজিতেই বাজার অস্থির: শফিকুর রহমান।
বাজারে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, সরবরাহ পরিস্থিতি এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন।
শফিকুর রহমান বলেন, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে ও সংসদের বাইরে বিরোধীদল সোচ্চার থাকবে।
বাজার পরিদর্শনে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন দলীয় নেতারা।


























