০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১,২৩০ জন নিয়োগ দেবে শক্তি ফাউন্ডেশন
শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন বিভিন্ন প্রোগ্রামের আওতায় ১ হাজার ২৩০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম
পদের নাম: মাইক্রোফাইন্যান্স অফিসার
- পদ সংখ্যা: ১,০০০
- বয়স: ২৫ থেকে ৩৫ বছর
- যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বেতন ও ভাতা:
- ৩ সপ্তাহ প্রশিক্ষণ ভাতা: ৭,০০০ টাকা
- শিক্ষানবিশকালে: ২২,৫০০ টাকা
- স্থায়ী হওয়ার পর: ২৭,৫০০ টাকা
পদের নাম: জুনিয়র অ্যাকাউন্টেন্ট
- পদ সংখ্যা: ২০০
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
- যোগ্যতা: স্নাতক (এসএসসি ও এইচএসসি উভয় পর্যায়ে বাণিজ্য বিভাগ থাকতে হবে)
- অভিজ্ঞতা: বাধ্যতামূলক নয়, তবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও ভাতা:
- প্রশিক্ষণ ভাতা: ৭,০০০ টাকা
- শিক্ষানবিশকালে: ২১,০০০ টাকা
- স্থায়ী হওয়ার পর: ২৬,০০০ টাকা
হেলথ প্রোগ্রাম
পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/প্যারামেডিক
(নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)
- পদ সংখ্যা: ৩০
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৪ বছর মেয়াদি MATS (Diploma) অথবা ৩ বছর মেয়াদি প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে।
- MATS প্রার্থীদের কমপক্ষে ১ বছরের এবং প্যারামেডিক প্রার্থীদের মাঠ পর্যায়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ২০,০০০ টাকা।
কর্মস্থল
ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হবে।
বিশেষ সুবিধা
- নির্দিষ্ট এলাকায় কর্মরতদের জন্য স্ট্রাটেজিক রিজিওনাল এলাউন্স
- দূরত্ব অনুযায়ী অতিরিক্ত ভাতা
- নারী কর্মীদের জন্য মাসিক সুরক্ষা ভাতা
- বছরে ৩টি উৎসব বোনাস
- প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও পদোন্নতির সুযোগ
- দুর্ঘটনা ও মৃত্যুকালীন আর্থিক সহায়তা
- মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি
- সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুবিধা
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের শক্তি ফাউন্ডেশন ওয়েবসাইটের Career সেকশনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৭ জুন ২০২৬
Tag :
NGO job Bangladesh Shakti Foundation job circular এনজিও চাকরি ২০২৬ জুনিয়র অ্যাকাউন্টেন্ট চাকরি প্যারামেডিক চাকরি বাংলাদেশ চাকরির খবর মাইক্রোফাইন্যান্স অফিসার নিয়োগ শক্তি ফাউন্ডেশন চাকরি


























