০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক কারবারিদের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার র‍্যাব সদস্যরা।

গণপিটুনি

নাটোরের লালপুরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‍্যাবের গোয়েন্দা শাখার পাঁচ সদস্য।

মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোহাগ মাহমুদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, র‍্যাব-৫ এর নাটোর ক্যাম্পের ছয় সদস্য সাদাপোশাকে তথ্য সংগ্রহে এলাকায় যান। এ সময় কয়েকজন যুবক তাদের মোটরসাইকেল আটকে দেন এবং তর্কাতর্কির একপর্যায়ে হামলা চালান।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা র‍্যাব সদস্যদের মোটরসাইকেলের চাবিও কেড়ে নেয়।

পরে খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পাঁচ র‍্যাব সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের শারীরিক আঘাতজনিত চিকিৎসা দেওয়া হয়েছে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
২৬ Time View