০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্রের তীরে নজর কেড়েছেন শুভশ্রী, যে কারণে আলোচনা

টালিউডের জনপ্রিয় তারকা জুটি পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির অষ্টম বিবাহবার্ষিকীর উদযাপন এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। থাইল্যান্ডের সমুদ্রতীরে উদযাপিত এই বিশেষ মুহূর্তে শুভশ্রীর পরা নীল বডিকন গাউন ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা।

কারণ, কয়েক মাস আগেই একই ধরনের পোশাকে দেখা গিয়েছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। ফলে দুই অভিনেত্রীর এই ‘ফ্যাশন টুইনিং’ এখন নেটিজেনদের আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

থাইল্যান্ডের নীল সমুদ্র আর পামগাছঘেরা পরিবেশে বিবাহবার্ষিকী উদযাপন করেন রাজ-শুভশ্রী দম্পতি। বিশেষ এই রাতে শুভশ্রীর গাঢ় নীল বডিকন গাউন নজর কাড়ে ভক্তদের। অন্যদিকে মিমিও একই পোশাকে আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন।

দুই অভিনেত্রীর স্টাইলিং ছিল ভিন্ন। মিমিকে দেখা গিয়েছিল খোলা চুল, স্মোকি আইস ও ন্যুড লিপস্টিকে বোল্ড লুকে। অন্যদিকে শুভশ্রী বেছে নিয়েছিলেন হালকা মেকআপ ও আলগা খোঁপার ঘরোয়া সাজ।

আরও চমকপ্রদ বিষয় হলো, এই আলোচিত গাউনটির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই। ই-কমার্স প্ল্যাটফর্মে একই ধরনের পোশাক প্রায় ৭৫৮ টাকায় পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

একসময় রাজ চক্রবর্তীকে ঘিরে মিমি ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও বর্তমানে তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলেই জানা যায়। অনেকে মনে করছেন, একই পোশাক পছন্দ করা সেই বন্ধুত্বেরই এক মজার প্রতিফলন।

বিবাহবার্ষিকীর আয়োজনে সমুদ্রতীরে ক্যান্ডেল লাইট ডিনার, ফানুস ওড়ানোসহ নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এই তারকা দম্পতি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
৩৫ Time View