০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন, আতঙ্কে যাত্রীরা
রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের পেছনের চারটি বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী-আজিমনগর বাইপাস স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রেনটি আজিমনগর স্টেশন অতিক্রম করার সময় পেছনের চারটি কোচের সংযোগ হুক খুলে যায়। এতে ইঞ্জিন সামনের দিকে এগিয়ে গেলেও চারটি বগি পিছনে থেমে থাকে। প্রায় ৩০ মিনিট পর চালক বিষয়টি বুঝতে পেরে ইঞ্জিন পুশব্যাক করে পুনরায় বগিগুলো সংযুক্ত করেন।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা দেখা দেয়।
পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় ট্রেন চলাচলেও বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।


























