০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা ব্যারাজ অনুমোদনে রাজবাড়ীতে আনন্দ মিছিল

দীর্ঘদিনের প্রত্যাশিত পদ্মা ব্যারাজ প্রকল্পের অনুমোদন পাওয়ায় রাজবাড়ীতে আনন্দ মিছিল করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। বুধবার রাতে শহরের আজাদী ময়দানে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পদ্মা ব্যারাজ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য, নৌ-যোগাযোগ ও সামগ্রিক অর্থনীতিতে নতুন গতি আসবে। তারা দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান এবং এ উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আনন্দ মিছিলে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্যসচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, আকমল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
২৮ Time View