০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমির খানের ছেলে বলেই সুযোগ পাই: জুনাইদ খান
‘মহারাজ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের পর নেপোটিজম বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা জুনাইদ খান। তিনি স্বীকার করেছেন, আমির খানের ছেলে হওয়ায় ইন্ডাস্ট্রিতে অনেক কাজ ও সুযোগ পান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনাইদ বলেন, নেপোটিজম শব্দটি তাকে বিব্রত করে না। বরং তারকা সন্তান হওয়ায় নির্মাতারা অনেক সময় নিরাপদ বিনিয়োগ হিসেবেই তাদের বেছে নেন।
তিনি জানান, বলিউড শুধু শিল্পের জায়গা নয়, এটি বড় ব্যবসাও। আর সাধারণ মানুষের আগ্রহের কারণেই তারকা সন্তানরা বাড়তি সুবিধা পেয়ে থাকেন।
২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘মহারাজ’ সিনেমায় সাংবাদিক কারসানদাস মুলজির চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান জুনাইদ। সিনেমাটি পরিচালনা করেন সিদ্ধার্থ পি মালহোত্রা।


























