০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমএলএসে রেকর্ড গড়লেন কাভান সালিভান

মেজর লিগ সকারে ইতিহাস গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের তরুণ মিডফিল্ডার কাভান সালিভান। অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে জায়গা পেয়েছেন এমএলএস টিম অব দ্য ম্যাচডেতে।

১৬ বছর ৭ মাস ১৫ দিন বয়সে নিজের প্রথম এমএলএস গোল করেন সালিভান। এর মাধ্যমে তিনি লিগ ইতিহাসের অষ্টম কনিষ্ঠ গোলদাতা হন। একই ম্যাচে অ্যাসিস্ট করে এক ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার হিসেবেও নাম লেখান এই তরুণ।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন সালিভান। এর মধ্যে চার ম্যাচে ছিলেন শুরুর একাদশে। দুর্দান্ত পারফরম্যান্সে ইতোমধ্যেই নজর কাড়ছেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনও সালিভানকে নিয়ে আগ্রহী। তার ভাই রোনান সালিভান বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের হয়ে খেলেছেন। এছাড়া ডেকলান সালিভানও জাতীয় দলের জার্সিতে অভিষেক করেছেন। ভবিষ্যতে কাভান সালিভানকেও দলে পেতে চায় বাফুফে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:২২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
২৬ Time View