০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘কিং’ শুটিং শেষে মুম্বাইয়ে ফিরলেন দীপিকা

শাহরুখ খানের ‘কিং’ সিনেমার শুটিং শেষ করে দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে মুম্বাইয়ে ফিরেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিমানবন্দরে তার উপস্থিতি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয় উচ্ছ্বাস।

স্টাইলিশ কোবাল্ট ব্লু কো-অর্ড সেট পরে দেখা যায় দীপিকাকে। সামাজিক মাধ্যমে তার ‘প্রেগন্যান্সি গ্লো’ নিয়েও চলছে আলোচনা।

সম্প্রতি দীপিকা ও রণবীর সিং সামাজিক মাধ্যমে দ্বিতীয় সন্তানের সুখবর জানান। তাদের পোস্টে মেয়ে দুয়া পাড়ুকোন সিংকেও দেখা যায়।

এদিকে ‘কিং’ সিনেমার শুটিং চলাকালে শাহরুখ খান ও দীপিকার কিছু বিহাইন্ড-দ্য-সিন ভিডিও ভাইরাল হয়। পরে পরিচালক সিদ্ধার্থ আনন্দ দর্শকদের কাছে শুটিং-সংক্রান্ত ভিডিও শেয়ার না করার অনুরোধ জানান।

‘কিং’ ছাড়াও দীপিকার হাতে রয়েছে আরও কয়েকটি বড় প্রজেক্ট। এর মধ্যে আছে অ্যাটলি পরিচালিত ‘রাকা’ এবং ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২: দেব’।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:৩৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
৩২ Time View