০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক কার্ডে মিলবে ১০ ধরনের সুবিধা: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, কৃষকদের সহায়তায় সরকার কৃষক কার্ড চালু করেছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ১০ ধরনের সুবিধা পাবেন, যা কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বরগুনা শিল্পকলা একাডেমিতে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কৃষকদের সুবিধা নিশ্চিত করা গেলে দেশ খাদ্যে আরও স্বয়ংসম্পূর্ণ হবে। একই সঙ্গে কৃষকদের জীবনমানও উন্নত হবে।

তিনি আরও বলেন, অতীতের দুর্ভিক্ষের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার কৃষি ও পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে। খাল খনন কর্মসূচির পাশাপাশি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক তাছলিমা আক্তারসহ প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনদিনব্যাপী এই মেলা আগামী ১৬ মে পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:২৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
২৯ Time View