০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘দেশু ৭’ শুটিংয়ে অনির্বাণ, পোস্টে যা জানালেন দেব
সব বিতর্ক ও তথাকথিত ‘ব্যান কালচার’ উপেক্ষা করে নতুন সিনেমা ‘দেশু ৭’-এর শুটিং শুরু করেছেন টালিউড সুপারস্টার দেব। সিনেমাটিতে তার সঙ্গে যোগ দিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।
সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে দেব লেখেন, ‘শুটিং মোড অন’। সেই পোস্টের মাধ্যমেই অনির্বাণের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এর আগে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেবের মতবিরোধ টালিউডে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। তবে এসব বিতর্কের মধ্যেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন অভিনেতা-প্রযোজক দেব।
জানা গেছে, ‘রঘু ডাকাত’-এ অনির্বাণের অভিনয়ে মুগ্ধ হয়ে পরবর্তী প্রজেক্টে তাকে নেওয়ার পরিকল্পনা করেছিলেন দেব। অবশেষে ‘দেশু ৭’-এর মাধ্যমে সেই পরিকল্পনা বাস্তবায়ন হলো।


























