০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাব্বিশের বিশ্বকাপেই শেষবার মুখোমুখি মেসি-রোনালদো

২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। ফুটবলপ্রেমীদের কাছে এটি হতে পারে দুই কিংবদন্তির ‘লাস্ট ড্যান্স’।

দুই দশক আগে বিশ্বকাপে অভিষেক হওয়া মেসি ও রোনালদো এবার ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। বয়স বাড়লেও এখনো জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছেন তারা।

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর অনেকেই ভেবেছিলেন, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের পথে। তবে এখনো খেলার প্রতি তার ভালোবাসা কমেনি। ইন্টার মায়ামির হয়ে খেললেও আর্জেন্টিনার হয়ে এখনো নিয়মিত পারফর্ম করছেন তিনি। ২০২৪ কোপা আমেরিকাতেও তার নেতৃত্বে শিরোপা জেতে আর্জেন্টিনা।

বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচের মাইলফলক ছুঁতে আর মাত্র দুটি ম্যাচ দূরে আছেন মেসি। বিশ্বকাপে তার গোলসংখ্যা ১৩টি, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করার সম্ভাবনাও তৈরি করেছে।

অন্যদিকে ৪১ বছর বয়সেও বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছাড়েননি ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ ও গোলের মালিক এই পর্তুগিজ তারকা এখনো জাতীয় দলের মূল ভরসা। কোচ রবার্তো মার্টিনেজের অধীনে আবারও দলের প্রধান স্ট্রাইকার হিসেবে খেলছেন তিনি।

রোনালদো ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। তার ভাষায়, ‘বিদায়ের জন্য এটাই সঠিক সময়।’

বিশ্বকাপের মঞ্চে এখনো নকআউট পর্বে গোল করতে পারেননি রোনালদো। তাই শেষ বিশ্বকাপে নিজের অপূর্ণতা ঘোচাতে মরিয়া থাকবেন তিনি।

সবচেয়ে বড় রোমাঞ্চের বিষয় হলো— আর্জেন্টিনা ও পর্তুগাল নিজ নিজ গ্রুপ চ্যাম্পিয়ন হলে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে পারেন মেসি ও রোনালদো। ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতীক্ষিত দ্বৈরথগুলোর একটি দেখার অপেক্ষায় এখন কোটি কোটি ভক্ত।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:৪৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
৩৭ Time View