০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাতাস আজ সহনীয় পর্যায়ে

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজও শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে শহরটির একিউআই স্কোর ছিল ৪৪৭, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত।

অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ছিল ৩৮তম। এ সময় ঢাকার একিউআই স্কোর ছিল ৬২, যা ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করেছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার একিউআই স্কোর ২২৬। তৃতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৬৩। এছাড়া উগান্ডার কাম্পালা ১৫২ স্কোর নিয়ে চতুর্থ এবং ফিলিপাইনের ম্যানিলা ১৩২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
২৮ Time View