০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাম্পত্য ভাঙার পর ভাইরাল মৌনির পুরনো মন্তব্য

দাম্পত্য বিচ্ছেদের কথা স্বীকার করার পর ভাইরাল হয়েছে বলিউড অভিনেত্রী মৌনী রায়ের একটি পুরনো সাক্ষাৎকার। সেখানে সহ-অভিনেতা নবীন কস্তুরিয়ার সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, ‘আমি ১৯ বছর বয়সেই বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছিলাম। মনে হতো, সঠিক মানুষ পাশে থাকলে জীবনে নিরাপত্তা ও ভিন্ন অনুভূতি আসে।’

মৌনী জানান, বাস্তবে সেই ‘সঠিক মানুষ’ খুঁজে পাওয়া সহজ নয়। বন্ধুদের সম্পর্কের অভিজ্ঞতা দেখে তিনি বুঝেছিলেন, ভালো সম্পর্কের জন্য সময় ও ধৈর্য খুব গুরুত্বপূর্ণ।

অভিনেত্রীর ভাষায়, ‘সঠিক মানুষকে খুঁজে পেতে প্রায় আড়াই থেকে তিন বছর অপেক্ষা করতে হয়েছিল। যখন মানুষ খোঁজা বন্ধ করে দেয়, তখনই হয়তো জীবনের সঠিক মানুষ এসে যায়।’

উল্লেখ্য, ২০১৮ সালে দুবাইয়ে প্রথম পরিচয় হয়েছিল মৌনী রায় ও ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের। পরে ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় মালায়ালি ও বাঙালি রীতিতে বিয়ে করেন তারা। সম্প্রতি যৌথ বিবৃতিতে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানিয়েছেন এ দম্পতি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
৩৩ Time View