০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাতনিকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের ছুরিতে প্রাণ গেল দাদির
সিলেটের গোয়াইনঘাটে নাতনিকে অপহরণচেষ্টা থেকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দিলারা বেগম (৫৪) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার রাতে রুস্তমপুর ইউনিয়নের বীর মঙ্গল হাওড়ের মাটিকাঁপা এলাকায় এ ঘটনা ঘটে। গভীর রাতে তিন যুবক দরজা ভেঙে ঘরে ঢুকে কিশোরী হাবিবা আক্তারকে মুখ চেপে ধরে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
হাবিবার চিৎকার শুনে তার মা বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। পরে হাবিবাকেও ছুরি দিয়ে আঘাত করে আহত করা হয়।
এ সময় পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে আসলে দুর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।
গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।


























