০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫, ভাঙচুর-লুটপাট

কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

শনিবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভবানীপুর গ্রামের বধুর গোষ্ঠীর নেতা বাদশা মেম্বার ও ময়দর মুন্সি বাড়ির নেতা মেরাজ মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে প্রতিপক্ষকে গালাগালির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ভবানীপুর বাজারে ওষুধ আনতে গেলে বাদশা মিয়াকে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে রাতেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এতে অন্তত ২৫ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে ৪ থেকে ৫টি বাড়িঘর ও কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

ভৈরব থানার উপপরিদর্শক পাবেল মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
৩১ Time View