০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদে বাড়ছে অশান্তি, প্রকাশ্যে এমবাপ্পে-কোচ দ্বন্দ্ব

কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়ানোর পরও গত দুই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। মাঠের ব্যর্থতার পাশাপাশি এবার ক্লাবজুড়ে বাড়ছে অভ্যন্তরীণ অস্থিরতাও।

চোট কাটিয়ে মাঠে ফিরেই নতুন বিতর্কে জড়িয়েছেন এমবাপ্পে। রিয়ালের কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গে তার দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে।

সম্প্রতি লা লিগায় ওভিয়েদোর বিপক্ষে ২-০ গোলের জয়ে বদলি হিসেবে মাঠে নামেন এমবাপ্পে। ম্যাচে তাকে দুয়ো দেন কিছু সমর্থক। তাদের অভিযোগ, ক্লাবের প্রতি ফরাসি তারকার নিবেদন যথেষ্ট নয়।

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে শুরুর একাদশে জায়গা না পাওয়া নিয়ে এমবাপ্পের মন্তব্য। তিনি দাবি করেন, কোচ তাকে জানিয়েছেন যে বর্তমানে দলের চতুর্থ পছন্দের স্ট্রাইকার তিনি। মাস্তানতুয়োনো, ভিনিসিয়ুস ও গঞ্জালোর পরেই তার অবস্থান।

এমবাপ্পে বলেন, ‘আমি শুরু থেকেই খেলতে প্রস্তুত ছিলাম। কিন্তু কোচ আমাকে জানালেন, আমি এখন চতুর্থ পছন্দের স্ট্রাইকার। বিষয়টি মেনে নিয়েছি, যতটুকু সময় পেয়েছি খেলেছি।’

তবে এমবাপ্পের এমন মন্তব্য পুরোপুরি অস্বীকার করেছেন কোচ আলভারো আরবেলোয়া। তিনি বলেন, ‘আমার তো চারজন ফরোয়ার্ডই নেই। এমবাপ্পেকে এমন কিছু কখনোই বলিনি। হয়তো সে আমার কথা ভুল বুঝেছে।’

রিয়ালের ড্রেসিংরুমে ‘গ্রুপিং’ ও অস্থিরতার খবর আগেই সামনে এসেছিল। এমবাপ্পে-আরবেলোয়া বিতর্ক সেই সংকটকে আরও উসকে দিল বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:৪২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
৭৬ Time View