আধুনিক লুকে চমক, ‘রাজমুকুট পরিধান কর’ বার্তায় আলোচনায় অপু বিশ্বাস
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও সামাজিক মাধ্যমে এখনও বেশ সরব। নতুন এক ফটোশুটের ছবি প্রকাশ করে ফের আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ আধুনিক লুকের ছবি শেয়ার করেন অপু। সেখানে তাকে কালো টপস ও উজ্জ্বল সবুজ রঙের প্রিন্টেড স্কার্টে দেখা গেছে। চিরচেনা শাড়ি কিংবা ট্র্যাডিশনাল সাজের বাইরে গিয়ে এবার সম্পূর্ণ ওয়েস্টার্ন ও গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন তিনি।
মাটির রঙের ব্যাকগ্রাউন্ডে তোলা ছবিগুলোতে আত্মবিশ্বাসী ও স্টাইলিশ উপস্থিতিতে নজর কাড়েন অভিনেত্রী। ছবি প্রকাশের পরপরই তা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসেন অপু বিশ্বাস।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “শান্ত থাক এবং তোমার রাজমুকুট পরিধান কর।” তার এই বার্তাও ভক্তদের মাঝে আলাদা আগ্রহ তৈরি করেছে।
অনেকেই ধারণা করেছিলেন, এটি হয়তো তার আসন্ন সিনেমা দুর্বার-এর নতুন লুক। তবে জানা গেছে, সম্প্রতি একটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই এই ব্যতিক্রমী সাজে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস।
বর্তমানে সিনেমায় খুব বেশি দেখা না গেলেও বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন এই অভিনেত্রী। পাশাপাশি নতুন নতুন ফটোশুটের মাধ্যমে ভক্তদের নজরেও থাকছেন তিনি।


























