০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাছের ডালে ধাক্কা লেগে লাইনচ্যুত ট্রেন, বন্ধ রেল চলাচল

নীলফামারীতে রেললাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে খুলনাগামী ‘খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সৈয়দপুর-চিলাহাটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার সকাল ৮টার দিকে সদর উপজেলার খয়রাতনগর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, চিলাহাটি থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি নীলফামারী স্টেশন অতিক্রম করার পর রেললাইনের ওপর ঝড়ে ভেঙে পড়া একটি বড় গাছের ডাল দেখতে পান চালক। ট্রেন থামানোর চেষ্টা করলেও ইঞ্জিনটির সঙ্গে ডালের সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

দুর্ঘটনার পর সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ কারণে চিলাহাটি থেকে ছাড়ার কথা থাকা আন্তঃনগর রূপসা এক্সপ্রেসের যাত্রা কয়েকটি স্টেশনে সাময়িক বাতিল করা হয়। পরে ট্রেনটি সৈয়দপুর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।

খবর পেয়ে পার্বতীপুর লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুন রায় জানান, লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করে রেললাইন সচল করতে কিছুটা সময় লাগবে। বিকেলের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৩:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
৩০ Time View