০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকাকে হত্যা

ভারতের পাঞ্জাবের জনপ্রিয় সংগীতশিল্পী ইন্দর কৌর ওরফে যশিন্দর কৌরের মরদেহ টানা ছয় দিন নিখোঁজ থাকার পর লুধিয়ানার নীলো খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কানাডাপ্রবাসী এক যুবক পরিকল্পিতভাবে নেপাল রুট ব্যবহার করে ভারতে এসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনায় পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ভাই যতিন্দর সিং জানান, গত ১৩ মে রাত সাড়ে আটটার দিকে ইন্দর কৌর নিজের গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

পরিবারের অভিযোগ, মোগা জেলার বাসিন্দা সুখবিন্দর সিং দীর্ঘদিন ধরে ইন্দরকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল। পরে ইন্দর জানতে পারেন, সুখবিন্দর বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এরপরই তিনি সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

পুলিশ জানিয়েছে, এই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে সুখবিন্দর কানাডা থেকে প্রথমে নেপালে যান। এরপর সীমান্ত পেরিয়ে গোপনে পাঞ্জাবে প্রবেশ করেন।

১৩ মে রাতে সুখবিন্দর ও তার সহযোগীরা ইন্দরের গাড়ি আটকিয়ে বন্দুকের মুখে অপহরণ করে। পরে তাকে হত্যা করে মরদেহ নীলো খালে ফেলে দেওয়া হয়। ঘটনার পর আবার নেপাল রুট ব্যবহার করে কানাডায় পালিয়ে যান মূল অভিযুক্ত।

নিহতের পরিবার পুলিশের ধীরগতির তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি, সময়মতো ব্যবস্থা নিলে হয়তো ইন্দরকে জীবিত উদ্ধার করা যেত।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মূল আসামিকে ফিরিয়ে আনা এবং সহযোগীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
২৩ Time View