০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ

চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা এবং ৯ নম্বর ওয়ার্ডের ঘোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন চুনতি ইউনিয়নের বড়ঘোনা এলাকার শাহ আলমের ছেলে কাইয়ুম শরিফ (১৯) এবং বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার হামিদ হোসেনের ছেলে মো. আকিব (২০)। তারা দুজনই ব্যাটারিচালিত অটোরিকশাচালক।

আকিবের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে অটোরিকশার মাধ্যমে একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের খাদ্যসামগ্রী বহন করতেন তিনি। সম্প্রতি মালামাল পরিবহণে অস্বীকৃতি জানালে তাকে গুলি করা হয়। তার হাত ও পেটে গুলি লেগেছে বলে জানা গেছে।

অন্যদিকে কাইয়ুম শরিফ জানান, তিনি চুনতি বাজার থেকে ভাড়া নিয়ে ঘোনার মোড় এলাকায় যান। যাত্রী নামিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পিঠের বিভিন্ন স্থানে গুলি লাগে। তবে কারা হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

স্থানীয়দের অভিযোগ, পাহাড়ঘেঁষা এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজির ঘটনা ঘটলেও ভয়ে অনেকেই মুখ খুলতে চান না। সাম্প্রতিক এই দুই গুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম জানান, গুলিবিদ্ধ দুই যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দুটি ঘটনার বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৩:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
২১ Time View