০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব-বুবলীর ঘরে নতুন অতিথি: কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন ‘শারলিন খান’

বেঙ্গল আই ডেস্ক | বিনোদন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর ঘর আলো করে এসেছে নতুন অতিথি। এবার কন্যাসন্তানের মা-বাবা হলেন এই তারকা জুটি। নবজাতকের নাম রাখা হয়েছে ‘শারলিন খান’।

শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তান জন্মের এই আনন্দঘন খবরটি নিজেই নিশ্চিত করেছেন বুবলী।

সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীর আবেগঘন পোস্ট

শুক্রবার শাকিব খানকে ট্যাগ করে দেওয়া এক ফেসবুক পোস্টে বুবলী এই সুসংবাদ ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

পোস্টের ক্যাপশনে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”

কবে ও কোথায় জন্ম হলো শারলিনের?

শুক্রবার বিকেলে মুঠোফোনে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বুবলী জানান, গত ১১ মে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

মা ও মেয়ের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বুবলী বলেন, “আপনাদের দোয়ায় আমার মেয়ে এখন বেশ ভালো ও সুস্থ আছে। ছোট্ট বোনকে পেয়ে শেহজাদও বেশ খুশি।”

শিগগিরই কাজে ফেরার তাগাদা

মাতৃত্বকালীন ছুটির কারণে বেশ কিছু কাজের শিডিউল আটকে আছে জানিয়ে বুবলী বলেন, তিনি খুব শিগগিরই শুটিং সেটে ফিরবেন।

প্রযোজক ও নির্মাতাদের আশ্বস্ত করে তিনি বলেন, “কাজে ফেরার তাগাদা তো আছেই। প্রযোজকরা অনেক টাকা লগ্নি করেছেন। মাতৃত্বকালীন সময়টাতে অনেকগুলো কাজ ঝুলে গেছে। তাই কিছুদিন বিশ্রাম শেষে খুব শিগগির কাজে ফিরব, যাতে কোনো নির্মাতাই ক্ষতিতে না পড়েন। আশা করছি, এ সময়টুকু তারা বিবেচনায় রাখবেন।”

প্রথম সন্তান শেহজাদ খান বীর

উল্লেখ্য, শাকিব-বুবলী জুটির প্রথম সন্তানের নাম শেহজাদ খান বীর। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে বীরের জন্ম হয়। পরবর্তীতে আড়াই বছর পর সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশের মাধ্যমে প্রথম সন্তানের জন্মের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ভক্তদের জানিয়েছিলেন শাকিব ও বুবলী দুজনেই।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
২৯ Time View