০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আফরোজা হক পেলেন গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডের ‘বেস্ট ইন্ট্রাপ্রেনার’ সম্মাননা

সফল নারী উদ্যোক্তা আফরোজা হক এবার পেলেন নতুন সম্মাননা। শুক্রবার (২৫ জুলাই) অনুষ্ঠিত গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্ট্রাপ্রেনার’ ক্যাটাগরিতে তাকে পুরস্কৃত করা হয়। এর আগে চলতি বছরের মার্চে বাইফা অ্যাওয়ার্ডেও সম্মানিত হয়েছিলেন তিনি।
মাত্র দুই লাখ টাকা পুঁজি নিয়ে ২০১৮ সালে রাজধানীর পুলিশ প্লাজায় ব্যবসা শুরু করেন আফরোজা। আট বছরের ধৈর্য, পরিশ্রম ও অধ্যবসায়ে সেই ছোট উদ্যোগ আজ বড় রূপ নিয়েছে। বর্তমানে ঢাকায় দুটি শপের মালিক তিনি। শপের পাশাপাশি অনলাইনেও তার ব্যবসা চলছে।
শরীয়তপুরের মেয়ে আফরোজা বেড়ে উঠেছেন ঢাকায়। ইডেন মহিলা কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। পাশাপাশি হোটেল ম্যানেজমেন্ট নিয়েও পড়াশোনা করেন। কর্মজীবনের শুরুতে রেডিসন হোটেলে প্রায় পাঁচ বছর কাজ করার পর নিজের ব্যবসায় নামেন তিনি।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি আফরোজার বড় স্বপ্ন দেশের প্রতিটি শহরে নিজের কার্যক্রম ছড়িয়ে দেওয়া। নারীদের প্রয়োজনীয় পণ্য সরবরাহের পাশাপাশি এমন পরিসর গড়ে তুলতে চান তিনি, যেখানে নারীরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন। তার লক্ষ্য— নারীদের আত্মনির্ভরশীল করে তোলা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা।
আফরোজা মনে করেন, নারীদের ঘরে বসে না থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু করা উচিত। নিজের পায়ে দাঁড়ানোর মাধ্যমে একজন নারী যেমন আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, তেমনি পরিবার ও সমাজেও তার অবস্থান শক্ত হয়। ভবিষ্যতে নিজের উদ্যোগের মাধ্যমে আরও বেশি নারীকে কাজের সঙ্গে যুক্ত করতে চান তিনি।
নতুন উদ্যোক্তাদের উদ্দেশে আফরোজা বলেন, “ব্যবসা শুরু করার পর প্রথম দিকে নানা বাধা ও প্রতিকূলতা আসতে পারে। তবে কোনো অবস্থাতেই সহজে হাল ছেড়ে দেওয়া যাবে না। সফল হতে হলে নিজের কাজের প্রতি বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত পরিশ্রম করে যেতে হবে।”
তিনি আরও বলেন, “একদিনে কেউ সফল উদ্যোক্তা হয়ে ওঠেন না। ছোট পরিসর থেকেই শুরু করে ধীরে ধীরে এগিয়ে যেতে হয়। শুরুতে প্রত্যাশা অনুযায়ী সাফল্য না এলেও হতাশ হওয়া যাবে না। ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন কিছু শেখার মানসিকতা রাখতে হবে।”
আফরোজার মতে, শুধু লাভের চিন্তা না করে একজন উদ্যোক্তাকে নিজের কাজের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ রাখতে হবে। প্রতিটি ছোট অর্জনকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ধৈর্য, পরিশ্রম, আত্মবিশ্বাস ও লক্ষ্যের প্রতি অবিচল থাকাই একসময় বড় সাফল্যের পথ তৈরি করে।
দুই লাখ টাকা দিয়ে শুরু করা একটি উদ্যোগ থেকে আজ ঢাকায় দুটি শপের কর্ণধার আফরোজা হক। তার এই পথচলা নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার গল্প। ভবিষ্যতে তিনি তার প্রতিষ্ঠানকে আরও উচ্চতায় নিয়ে যাবেন এবং দেশ ও সমাজের জন্য ইতিবাচক অবদান রাখবেন— এমনটাই প্রত্যাশা তার অনুরাগীদের।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০২:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
২৯ Time View