০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডন গ্রেপ্তারের পর যা বললেন সালমান শাহর মা

বেঙ্গল আই ডেস্ক | বিনোদন ও ক্রাইম

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তারের পর সন্তোষ প্রকাশ করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। ছেলের হত্যাকাণ্ডের সঙ্গে ডনের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তিনি বলেন, সালমান হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত।

রোববার (৯ আগস্ট) বিমানবন্দর এলাকা থেকে আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়।

ডনের গ্রেপ্তারে সন্তোষ সালমান শাহর মায়ের

ডনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর গণমাধ্যমে প্রতিক্রিয়া জানান নীলা চৌধুরী।

তিনি বলেন, সালমান তার সন্তান এবং তাকে হত্যা করা হয়েছে বলে তিনি বিশ্বাস করেন। তার দাবি, সালমানের মৃত্যুর সঙ্গে ডন ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সালমানের মৃত্যুর পরও ডন তাকে বিভিন্নভাবে অপমান করেছেন এবং তার ছেলের নামে মিথ্যা অপবাদ দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

নীলা চৌধুরী বলেন, একদিন সব প্রমাণ সামনে আসবে।

‘আমি আমার সন্তানের বিচার পাব’

সালমান শাহর মা বলেন, তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং বর্তমান সরকারের প্রতি তার আস্থা রয়েছে।

সালমান হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করার দাবি জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, একদিন তিনি তার সন্তান হত্যার বিচার পাবেন।

সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়া

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ।

তার মৃত্যুর ঘটনায় প্রথমে তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা করেন। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগে মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়ার আবেদন করেন তিনি।

সিআইডি অপমৃত্যু ও হত্যার অভিযোগ একসঙ্গে তদন্ত করে ১৯৯৭ সালের ৩ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে আইনি লড়াই চালানো হয়।

২০২৫ সালে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।

এর পরদিন ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।

মামলায় যাদের আসামি করা হয়েছে

মামলার আসামিদের মধ্যে রয়েছেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক আশরাফুল হক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ। মামলায় আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মরদেহ উত্তোলনের অনুমতি

সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে চলতি বছরের ২০ মে মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

পরে ২৪ মে আদালত মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের অনুমতি দেন। পরবর্তী সময়ে দেহাবশেষ উত্তোলনের কার্যক্রম পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।

প্রায় তিন দশক পর সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হিসেবে তদন্ত এগিয়ে চলছে। মামলার অন্যতম আসামি আশরাফুল হক ডনের গ্রেপ্তারকে তদন্তের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৮:২৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬
৫১ Time View