০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ জন
শত্রুদের কাছে তথ্য সরবরাহের অভিযোগে ইরানে ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশপ্রধান আহমেদরেজা রাদান।
রোববার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, গ্রেফতার হওয়া ঘটনাগুলোর প্রায় অর্ধেকই গুরুতর অপরাধের সঙ্গে জড়িত।
রাদান জানান, আটক ব্যক্তিদের মধ্যে এমনও রয়েছেন যারা শত্রুপক্ষের হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য সরবরাহ করেছেন। এছাড়া কেউ কেউ হামলার স্থানগুলোর ভিডিও বা ছবি ধারণ করে তা শত্রুদের কাছে পাঠিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
তবে এসব ব্যক্তিকে ঠিক কখন গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।





















