০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলের সতর্কীকরণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন

ইসরাইলে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গত রাতে (১৭ মার্চ) ইরান থেকে ছোড়া ক্লাস্টার মিউনিশন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলজুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

এই হামলায় তেল আবিবের খুব কাছাকাছি এলাকায় দুই ইসরাইলি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি অ্যাপার্টমেন্ট ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে বড় ধরনের গর্ত তৈরি হয়। ভবনটিতে একটি সুরক্ষিত কক্ষ (সেফ রুম) থাকলেও নিহতরা সেখানে পৌঁছানোর মতো পর্যাপ্ত সময় পাননি।

ঘটনার পর সাধারণ ইসরাইলিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সাইরেন কেন আগে থেকে পর্যাপ্ত সময় দিয়ে বাজানো হয়নি।

সামরিক ও কৌশলগত বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ইরান থেকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরাইলের রাডার ব্যবস্থার সক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র কখন আঘাত হানবে তা আগেভাগে সঠিকভাবে শনাক্ত করা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কঠিন হয়ে পড়ছে।

সূত্র: আলজাজিরা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৯:০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
২৪ Time View