০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের যা আছে সব ধ্বংসের হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের মধ্যে নতুন করে কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ মার্চ) ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবশিষ্ট সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়ার ইঙ্গিত দেন তিনি।

ইরানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, দেশটির যা কিছু অবশিষ্ট রয়েছে তা শেষ করে দেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল দেশগুলোকে এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, তার এই আহ্বানে সাড়া না দেওয়া কিছু মিত্র দেশের আচরণে তিনি অসন্তুষ্ট। এ কারণে তাদের কঠোর সমালোচনাও করেন মার্কিন প্রেসিডেন্ট।

গত ১ মার্চ তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর ট্রাম্প মার্কিন মিত্রদের পাশাপাশি চীনকেও এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ পুনরায় খুলে দিতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: আলজাজিরা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০২:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
২২ Time View