০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিশ্বের মালিক সেজেছে যুক্তরাষ্ট্র’, লুলার সমালোচনা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন এমন আচরণ করছে যেন তারা পুরো বিশ্বের মালিক।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে নেওয়া বিভিন্ন পদক্ষেপকে ‘আগ্রাসী’ আখ্যা দিয়ে লুলা বলেন, মার্কিন নীতিতে একতরফা সিদ্ধান্তের প্রবণতা স্পষ্ট।

তিনি আন্তর্জাতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের একক ভূমিকার সমালোচনা করে বলেন, কোনো দেশ যখন নিজেকে বিশ্বের নিয়ন্ত্রক মনে করে, তখন বৈশ্বিক ভারসাম্য নষ্ট হয়।

এ সময় তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন এবং সংস্থাটিকে আরও শক্তিশালী ও স্বাধীন হওয়ার আহ্বান জানান।

লুলার মতে, নিরাপত্তা পরিষদের প্রধান দায়িত্ব যুদ্ধ প্রতিরোধ করা হলেও বর্তমানে তারা সেই ভূমিকা ঠিকভাবে পালন করতে পারছে না।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব আর একক কোনো শক্তির অধীনে নেই। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে বহুপাক্ষিক কূটনীতি এবং আন্তর্জাতিক আইন অনুসরণ করা জরুরি।

লুলা সতর্ক করে বলেন, বড় শক্তিগুলো যদি যুদ্ধংদেহী মনোভাব না বদলায়, তাহলে বিশ্ব আরও বড় অস্থিরতার দিকে এগিয়ে যাবে।

সূত্র: আলজাজিরা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৬:১৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
২২ Time View