০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হামলায় ইসরাইলের ব্যয় প্রায় ৭৭ হাজার ৯৯৫ কোটি টাকা

ইরানে সামরিক হামলা চালাতে গিয়ে প্রথম ২০ দিনেই ইসরাইলি বাহিনীর ব্যয় প্রায় ৬৪০ কোটি ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী দৈনিক পত্রিকা ‘হারেতজ’। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৭ হাজার ৯৯৫ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৮৬৭ টাকা হিসেবে)।

পত্রিকাটির তথ্য অনুযায়ী, এই সময়কালে প্রতিদিন গড়ে প্রায় ১০০ কোটি শেকেল (প্রায় ৩২ কোটি ডলার) ব্যয় হয়েছে। যুদ্ধ পরিচালনার জন্য ইসরাইলের মোট বরাদ্দ ছিল প্রায় ৩ হাজার ৯০০ কোটি শেকেল (প্রায় ১ হাজার ২৫০ কোটি ডলার)।

বিশ্লেষকদের মতে, বর্তমান ব্যয়ের হার থেকে বোঝা যায়, এই ধরনের সামরিক অভিযান দীর্ঘমেয়াদে টেকসই রাখা কঠিন হতে পারে।

এদিকে, ইন্টারসেপ্টর মিসাইলসহ জরুরি নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি দেখা দেওয়ায় ইসরাইল সরকার ৮২৫ মিলিয়ন ডলারের একটি জরুরি বাজেট অনুমোদন করেছে। এ ব্যয় মেটাতে ২০২৬ সালের বাজেট পরিকল্পনায় সংশোধন আনার কথাও জানা গেছে।

অন্যদিকে, হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট জানিয়েছেন, সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় ১২ বিলিয়ন ডলার ব্যয় করেছে। পাশাপাশি পেন্টাগন ২০০ বিলিয়ন ডলারের বেশি একটি অতিরিক্ত অর্থায়ন প্যাকেজ অনুমোদনের জন্য কংগ্রেসে প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরু হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এখন পর্যন্ত এই সংঘাতে প্রায় ১ হাজার ৩০০ মানুষের প্রাণহানি ঘটেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০১:৪০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
৩২ Time View