০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যক্তিগত জেদের কারণে যুদ্ধ, ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ঘোষণার পেছনে ব্যক্তিগত প্রতিহিংসার ভূমিকা থাকতে পারে বলে অভিযোগ করেছেন মার্কিন সিনেটর টিম কেইন।

ভার্জিনিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট এই সিনেটর বলেন, ২০২০ সালের নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরে ট্রাম্প ব্যক্তিগত ক্ষোভ থেকে মার্কিন নাগরিকদের যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘জাস্ট দ্য নিউজ’-এর একটি প্রতিবেদনের বরাত দিয়ে কেইন জানান, ট্রাম্প দাবি করছেন—ইরান ২০২০ ও ২০২৪ সালের নির্বাচনে তাকে হারাতে হস্তক্ষেপের চেষ্টা করেছিল, যা এই যুদ্ধের অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে।

সিনেটর কেইন রিপাবলিকান কংগ্রেস সদস্যদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন। তিনি জানতে চান, তারা কি ট্রাম্পের এই ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত যুদ্ধকে প্রশ্নহীনভাবে সমর্থন করবেন।

এর আগে তিনি ইরানে স্থলপথে সেনা মোতায়েনের বিরুদ্ধেও সতর্কতা দিয়েছিলেন। তার মতে, স্থল সেনা পাঠানো হলে পরিস্থিতি আরও জটিল ও ভয়াবহ হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, টিম কেইন ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের রানিং মেট ছিলেন। বর্তমানে তিনি মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: আলজাজিরা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৪:৫৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
২৪ Time View