০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন

ছবিঃ কৃত্রিম বুদ্ধিমত্তা

অর্থনৈতিকবিষয়ক মন্ত্রিসভা কমিটি নীতিগতভাবে ৩ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাব ছিল তিনটি কোম্পানি থেকে এক লাখ টন করে মোট তিন লাখ টন ডিজেল সরাসরি কেনা হবে। নীতিগতভাবে সব প্রস্তাব অনুমোদিত হয়েছে। ডিজেল সরবরাহ করবে ইয়ার এনার্জি এজি, কে অ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি এবং সিকদার ইন্টারন্যাশনাল।

ক্রয় প্রক্রিয়া সরাসরি হবে, উন্মুক্ত দরপত্র ডাকা হবে না। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে এটি সম্ভব, যা গণখাতে ক্রয় আইন, ২০০৬ এবং গণ খাতে ক্রয় বিধি, ২০০৮ অনুযায়ী অনুমোদিত।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের আমদানি, মজুত, প্রক্রিয়াকরণ ও বিতরণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। ২০১৫ সালের সিদ্ধান্ত অনুযায়ী বিপিসি জ্বালানি তেলের ৫০ শতাংশ সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমদানি করে। অপরিশোধিত তেল পরিশোধন করে ইস্টার্ন রিফাইনারি পিএলসি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ হয়। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য, প্রিমিয়াম ও পরিবহন খরচে অস্থিরতা দেখা দেয়। অনেক রপ্তানিকারক দেশ জ্বালানি তেলের সরবরাহ সীমিত করে। 

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৯:৪২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
২৩ Time View